চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:১৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের-আওয়ামী লীগ-গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

গত ৮ বছরে ৮ মিনিটের জন্য আন্দোলন করতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘ফখরুল সাহেব, আপনার মনের জ্বালা আমি বুঝি। আন্দোলনের কথা বলেন, কিন্তু মরা গাঙে জোয়ার আসে না। কবে আসবে তা আপনি নিজেও জানেন না। ৮ বছরে ৮ মিনিটের জন্যও রাজপথ উত্তাপ করতে পারেননি। এই ব্যর্থতার জন্য আপনাদের টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।’

মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘কোন ইঙ্গিতে ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেছেন, তা আমরা জানি। তার মনে রাখা উচিত, বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।”

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের পদত্যাগ দাবি করে বলেছিলেন, ‘সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে, তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।’

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। তাই বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT