সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের মতো প্রাণঘাতি অস্ত্রের ব্যবহারে মারাত্মক আহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকউশন দল। তারা বলেছেন, এজন্য পুলিশ বা অন্য কোন বাহিনী দায়ি হলে বিচার হবে ট্রাইব্যুনালে। তবে অভিযোগ আসা ব্যক্তিদের বিরুদ্ধে আদেশ পেতে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনের দাবি জানান চিফ প্রসিকিউটর।






