চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশের শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

২০১৮ সাল থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।  আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই অলিম্পিয়াডের আয়োজক কমিটি বাংলাদেশকে সদস্য হিসেবে তাদের ওয়েবসাইটে https://www.iroc.org/copy-of-about যুক্ত করেছে।  বাংলাদেশের পক্ষে এই অলিম্পিয়াড আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রোবটিক সংক্রান্ত এই অলিম্পিয়াডের আয়োজক দক্ষিণ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি।

বাংলাদেশের শিক্ষার্থীদের এই নতুন সুযোগ কাজে লাগানোর আহবান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন: এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করবে। চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডেটা ইত্যাদি বিষয় সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে আইসিটি ডিভিশনের উদ্যোগে বুয়েটে রোবটিক্স সেন্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স ল্যাব তৈরিতে সহায়তা করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন গণিত অলিম্পিয়াড, প্রোগ্রামিং প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াডের মতো রোবট অলিম্পিয়াডেও আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার প্রকাশ দেখাতে পারবে।

বিডিওএসএনের রোবট সংক্রান্ত কর্মকাণ্ডের সমন্বয়কারী রিদওয়ান ফেরদৌস গেল ডিসেম্বরে চীনের বেইজিং-এ অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পর্যবেক্ষক হিসাবে যোগ দেন এবং বাংলাদেশের সদস্যপদের জন্য আবেদন করেন। এরপর আয়োজক কমিটির বিভিন্ন শর্ত পূরণ করার পর আজ এ সদস্য পদ চূড়ান্ত হয়।

বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, এ বছরের ডিসেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ জন্য এবার থেকে জাতীয় পর্যায়ে রোবট অলিম্পিয়াডের আয়োজন করা হবে।

ট্যাগ: রোবট অলিম্পিয়াড
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পাওয়ার প্লে’র ধাক্কায় মিডলঅর্ডারে বাড়তি চাপ

পরবর্তী

ফাইনালের মঞ্চে মাইলফলকে মাহমুদউল্লাহ

পরবর্তী

ফাইনালের মঞ্চে মাইলফলকে মাহমুদউল্লাহ

আমাদের জাতীয় জীবনে মার্চ মাস

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT