চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্যপদ পেলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড

২০১৮ এবং ২০১৯ সালে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশ দল নির্বাচন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ৬ থেকে ২৫ বছর বয়সী বাংলাদেশের শিক্ষার্থীরা ২০২০ সাল থেকে বিশ্ব রোবট অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।

বাংলাদেশ পর্বের বিজয়ীদের থেকে নির্বাচিত শিক্ষার্থীরা কানাডায় অনুষ্ঠেয় ১৬তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নেবে। শুক্রবার বিডিওএসএন কার্যালয়ে আয়োজিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এই অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস জানান, এশিয়া থেকে বাংলাদেশ ডব্লিউআরও’র ২৫তম সদস্য দেশ এবং বৈশ্বিকভাবে ৮৪তম সহযোগী দেশ হিসেবে এই আয়োজনে যুক্ত হয়েছে। গত ৬ জানুয়ারি ডব্লিউআরও’র প্রধান কার্যালয় বাংলাদেশকে আয়োজক হিসেবে স্বীকৃতি দেয়।

আগামী বছরগুলোতে বিডিওএসএন ডব্লিউআরও’র পক্ষে বাংলাদেশে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করবে এবং সেখান থেকে চূড়ান্তভাবে বাছাইকৃতদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি করে পাঠানো হবে।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বা ডব্লিউআরও ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর সিংগাপুরে। ৬-২৫ বছর বয়সী প্রতিযোগীরা এ অলিম্পিয়াডে অংশ নিতে পারে। রেগুলার, ওপেন,ফুটবল এবং অ্যাডভান্সড – এই ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়ে। এ অলিম্পিয়াডে অংশগ্রহণে বয়সের ক্যাটাগরিগুলো যথাক্রমে ৬-১০, ১১-১২, ১৩-১৫ এবং ১৬-১৯ বছর। তবে অ্যাডভান্স ক্যাটাগরিতে ১৭-২৫ বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারে।

গত ১৫ বছরে বিভিন্ন দেশে এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ প্রতিযোগিতাটি গত বছরের নভেম্বরে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাপী ৭০ হাজারের বেশি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাছাড়া ৩০ এর বেশি দেশ থেকে নির্বাচিত এবং মনোনীত আন্তর্জাতিক বিচারক প্যানেলও ছিলেন।

Reneta

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘আগামী চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় আমাদের একটি প্রশিক্ষিত প্রজন্ম দরকার। মুজিববর্ষের শুরুতে ডব্লিউআরওতে আমাদের সংযুক্তি এ কাজে আরও বেশি সহায়ক হবে। দেশের নবীন শিক্ষার্থীদের রোবট নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি হলো।’

আমাদের দেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আয়োজন সম্পর্কে বিডিওএসএনের রোবটিক্স এবং আইওটি প্রোগ্রামের সমন্বয়ক মাহেরুল আজম কোরেশী জানান, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মশালা শুরু হবে এবং জুলাইয়ের ২৪ তারিখে ঢাকায় এ অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই এ প্রতিযোগিতার বিস্তারিত জানানো হবে।

ডব্লিউআরও’র বিস্তারিত জানা যাবে wro-association.org ওয়েবসাইটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোবটরোবট অলিম্পিয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT