চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদর্শ প্রকাশনীর স্টল নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি বুধবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A
আদর্শ প্রকাশনীর স্টল, সর্বোচ্চ আদালতে শুনানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আবেদন বুধবার (১৫ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমি আবেদন করলে সোমবার চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম বিষয়টি বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে আদর্শ প্রকাশনীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। আর বাংলা একাডেমির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন,’মেলার এখন অনেক দিন হয়ে গেছে। এখন নতুন করে স্টল অ্যারেঞ্জ করা বা বরাদ্দ দেয়া সম্ভব নয়। আবার এদের দিলে আরো অনেকে নতুন করে স্টল চাইবে।’

অন্যদিকে আদর্শ প্রকাশনীর পক্ষে ব্যারিস্টার অনিক আর হক শুনানির একপর্যায়ে বলেন,’আমাদের প্রয়োজনে মেলার এক কোনে একটু জায়গা দেয়া হোক। আমরা না হয় সেখানে একটা টেবিল পেতে বই নিয়ে বসবো। আপত্তি করা কয়েকটি বইয়ের জন্য তো আর এই প্রকাশনীর অন্য লেখকের ৬০০ বই প্রদর্শন থেকে বঞ্চিত হতে পারে না।’

বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই স্টলে না রাখার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে গত ৮ ফেব্রুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট।

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

বাংলা একাডেমির আপত্তি জানানো ওই তিনটি বই হচ্ছে, ফাহাম আব্দুস সালামের লেখা “মিডিয়োক্রিটির সন্ধানে।” লেখক জিয়া হাসানের “উন্নয়ন বিভ্রম” এবং লেখক ফয়েজ আহমদ তৈয়্যব এর “অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা।”

হাইকোর্টের শুনানিতে ব্যারিস্টার অনিক আর হক বলেন, ‘একটি বইকে কেন্দ্র করে বইমেলায় আদর্শ প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ বইটি কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধ নয়। আর এই প্রকাশনীর আরও ৬০০ বই রয়েছে। স্টল বরাদ্দ না দিলে এসব বইয়ের লেখকেরা বঞ্চিত হবেন। তাই যদি কোন বইতে বাংলা একাডেমির আপত্তি করে সেটা আমরা না হয় স্টলে রাখবো না।’

বই মেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) গত ১২ জানুয়ারি স্টল বরাদ্দের যে তালিকা প্রকাশ করে যেখানে আদর্শ প্রকাশনীর নাম না থাকায় হাইকোর্টে রিট করেন আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান। রিটে বাংলা একাডেমির মহাপরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়।

ট্যাগ: আদর্শ প্রকাশনীবইমেলাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল কনসার্ট: একমঞ্চে জেমস-মাকসুদ-টিপু

পরবর্তী

প্রান্তিক মানুষের শক্তি ‘ফ্রেন্ডশিপ’ পেল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড 

পরবর্তী
প্রান্তিক মানুষের শক্তি ‘ফ্রেন্ডশিপ’ পেল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রান্তিক মানুষের শক্তি ‘ফ্রেন্ডশিপ’ পেল সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড 

ক্যান্সার আক্রান্ত সায়েম আহমেদ, চিকিৎসার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত সায়েম আহমেদ বাঁচতে চায়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT