বাংলাদেশ

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যু হয়।

বিষয়:আতিকুল্লাহ খান মাসুদ প্রধানমন্ত্রী মৃত্যু শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…