চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঠারোর পরেও উচ্চতা বাড়ানো সম্ভব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
ব্যায়াম

বয়স আঠারো পেরিয়ে গেছে। কিন্তু উচ্চতা নিয়ে সন্তুষ্ট নন। আশে পাশের বন্ধুদের উচ্চতা দেখলে আফসোস হয়, আরেকটু লম্বা হলে ভালো হতো!

বয়স আঠারো পেরুলেও উচ্চতা বাড়ানো সম্ভব। তবে তার জন্য প্রয়োজন খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং কিছু নিয়ম মেনে চলা। পিটুইটারি গ্ল্যান্ডের গ্রোথ হরমোনের উপরই নির্ভর করে হাড়ের বৃদ্ধি, শারীরিক গঠন এবং মেটাবোলিজম। খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে এই গ্রোথ হরমোনকে সক্রিয় করে তুললে আঠারোর পরেও উচ্চতা কিছুটা হলেও বাড়িয়ে নেয়া সম্ভব। জেনে নিন পদ্ধতি।

নিয়মিত হ্যাঙ্গিং এক্সারসাইজ: মাটি থেকে অন্তত ৬/৭ ফিট উপরের কোনো রড ধরে আপনাকে ঝুলতে হবে। হাত সোজা রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পা মাটিতে না লাগে। এরপর দোলনায় চড়ার মতো সুইং করতে হবে। সুইং করার সময় পিঠ সোজা রাখা জরুরি।

পুষ্টিকর খাবার: উচ্চতা বাড়াতে সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। প্রতিদিন খাবার তালিকায় নানা রকম ফল, সবজি, প্রোটিন, কার্বোহাইড্রেট রাখলে তা গ্রোথ হরমোনকে সক্রিয় করে তুলবে। মেটাবোলিজমও বাড়াবে। ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং হাড় মজবুত হবে। ড্রাই ফ্রুটস, দুধ এবং সবুজ শাক অবশ্যই খেতে হবে রোজ।

স্ট্রেচিং: যারা উচ্চতা বাড়াতে চাইছেন তাদের নিয়মিত স্ট্রেচিং এক্সারসাইজ করা উচিত। অন্তত প্রতিদিন পনের মিনিট করে এই ব্যায়াম করা উচিত। এতে মেরুদণ্ডের হাড় ভালো থাকে এবং লোয়ার ব্যাকের টেনশন হ্রাস পায়।

পর্যাপ্ত ঘুম: ঘুমের মাঝেও আমাদের শরীর সক্রিয় থাকে। বিশেষ করে শিশুদের শারীরিক বৃদ্ধি ঘুমের মাঝেই হয়, বড়দেরও। এর কারণ হলো ঘুমের মাঝে পিটুইটারি গ্ল্যান্ড বেশি সক্রিয় থাকে। তাই উচ্চতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম দরকার। এছাড়াও কীভাবে ঘুমচ্ছেন সেটাও দেখা জরুরি। উচ্চতা বাড়াতে চাইলে বালিশ ছাড়া চিত হয়ে শোয়া ভালো। পায়ের নিচে বালিশ দিয়ে পা জোড়া উঁচু করে রাখতে হবে। এই পজিশনে মেরুদণ্ড মজবুত হয়। এইভাবে ঘুমালে উচ্চতা বাড়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি ব্যাক পেইনের সমস্যা থেকেও মুক্তি মেলে।

Reneta

অ্যালকোহল এবং ধূমপান ত্যাগ: ধূমপান এবং অ্যালকোহল শরীরের স্বাভাবিক কর্মপ্রক্রিয়াকে ব্যাহত করে। ধূমপানে শরীরের রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং পুষ্টি উপাদান শোষণে বাঁধা দেয়। তাই উচ্চতা বৃদ্ধি করতে চাইলে অ্যালকোহল এবং ধূমপান ত্যাগ করতে হবে। এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উচ্চতাপুষ্টিব্যায়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ ৯ মে

মে ৬, ২০২৬

হান্টা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজকে ভিড়তে দিতে আপত্তি

মে ৬, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

মে ৬, ২০২৬

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে চ্যানেল আই

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT