ফুটবল

আচরণবিধি লঙ্ঘনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্সেলো

মার্সেলোকে লাল কার্ড দেখানোর জন্য রেফারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে মার্সেলোকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি, খেলোয়াড়রা উত্তেজিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোকে কোপা ডেল রে’র আগামী তিন ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ টুর্নামেন্টে এলচের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে টুর্নামেন্টের আয়োজক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এলচের বিপক্ষে ২-১ গোলের জয়ে কোপা ডেল রে’র কোয়ার্টার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ১০২ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো।

লাল কার্ড দেখার কারণে মাত্র এক ম্যাচই বেঞ্চে বসে কাটাতে হতো মার্সেলোকে। কিন্তু ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার মাঠে থাকতেই করে বসেছেন আরেকটি ভুল৷

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে লাল কার্ড খেয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে রেফারিকে বাজে মন্তব্যও করেছেন তিনি। এ কারণেই তাকে পোহাতে হচ্ছে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

অ্যাটলেটিকো ক্লাবের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারবেন না মার্সেলো। এছাড়া দল সেমিফাইনালে উঠলে সেমির দুই লেগেও মাঠে নামার সুযোআচরণবিধি লঙ্ঘনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্সেলো।

বিষয়:অ্যাটলেটিকো এলচে কোপা ডেল রে মার্সেলো রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…