চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আঘাত’ নিয়ে অস্ট্রেলিয়ায় তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

ইন্টারনেট ভিত্তিক অগনিত প্ল্যাটফর্ম এখন। তৈরি হচ্ছে ওয়েব ভিত্তিক নাটক, সিনেমা। স্বাভাবিক কারণেই ফ্রি স্ট্রিমিং করে সহজেই এইসব মাধ্যমে দেখা যায় বিনোদনমূলক অনুষ্ঠান। তাই সবার ঝোঁক এদিকেই।

নির্মাতারাও দর্শকদের কথা মাথায় রেখে ওয়েব সিরিজ নির্মাণ করছেন দেদারসে। পার্শ্ববর্তী দেশ ভারতেও জনপ্রিয় তারকারাও ইদানিং ওয়েব সিরিজে অভিনয় করছেন। এই তালিকায় দেশীয় জনপ্রিয় কয়েকজন শিল্পী নাম লিখিয়েছেন।

এর মধ্যে অন্যতম চিত্রনায়িকা পপি, পরীমনিসহ অনেকে রয়েছেন। এবার ওয়েব সিরিজে নাম লেখালেন  বিপাশা কবির, ইরফান সাজ্জাদ ও দীপালি।

বুধবার ‘আঘাত’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব সিরিজের দৃশ্যধারণের কাজ হচ্ছে অস্ট্রেলিয়ায়! সেখানে বিভিন্ন স্থানে এর শুটিং হচ্ছে বলে জানিয়েছেন ওয়েব সিরিজ নির্মাতা।

এ প্রসঙ্গে জায়েদ রেজওয়ান বলেন, অস্ট্রেলিয়ায় সুন্দর পরেবেশে ‘আঘাত’-এর শুটিং শুরু করেছি। এখানে ৮-১০ দিনের শুটিং করব। এতে তিনটি গান থাকবে। এর টেকনিশিয়ান অস্ট্রেলিয়া থেকে নেয়া হয়েছে। কাজটি ভালো হবে বলেই আশা করছি।

‘আঘাত’ ওয়েব সিরিজে বিপাশা কবির, দিপালী, ইরফান সাজ্জাদের সঙ্গে কাজ করছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রণবীর। এর আগে বাংলাদেশের ‘বিজলী’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন রণবীর।

Reneta

এদিকে নির্মাতা জায়েদ রেজওয়ান এরআগে ‘মৃত্যুপুরী’ নামের একটি সিনেমা করেছেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। সেই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও প্রসূন আজাদ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিরও শুটিং হয়েছিলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনিসহ সেখানকার আরো কয়েকটি মনোরম স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআরিফিন শুভইরফান সাজ্জাদওয়েব সিরিজপ্রসূন আজাদবিপাশা কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT