চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকবর-ইমনদের ঠিকানাও বিকেএসপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২০
অন্যান্য, ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বজয়ী যুবাদের অনুশীলনের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। করোনাকালে সেখানকার অবকাঠামো ব্যবহার করার সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠানটির সাবেক আট খেলোয়াড়।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম টাইগার্সকে নেতৃত্ব দেয়া আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ ও মাহমুদুল হাসান জয় সাভার বিকেএসপিতে উঠেছেন। আজই তাদের ফিটনেস ট্রেনিং শুরু করার কথা।

বাকি চার ক্রিকেটার রোববার ফিরবেন প্রিয় প্রাঙ্গনে। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের আটজনই ছিলেন বিকেএসপির শিক্ষার্থী। ব্যক্তিগতভাবে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়েই তাদের প্রবেশ করতে হয়েছে পুরনো ডেরায়।

বছরের শুরুর দিকে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের শিরোপা জিতে ফেরা আকবরদের নিয়ে ক্যাম্প করার পরিকল্পনার কথা বিসিবির। কিন্তু করোনার প্রকোপের কারণে সেটি সম্ভব হয়নি।

নতুন করে শুরুর প্রয়োজনও এখন পড়ছে না। কেননা চ্যাম্পিয়ন যুবাদের বেশিরভাগ সদস্যকে অন্তর্ভূক্ত করে গঠন করা হচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। যারা সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে।

Reneta

নির্বাচকরা দল ঘোষণা না করলেও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা গেছে বেশিরভাগ ক্রিকেটারেরই থাকার সম্ভাবনা এইচপি কার্যক্রমে।

জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটাররা বিসিবির ব্যবস্থাপনায় বিভাগীয় ভেন্যুতে অনুশীলন শুরু করলেও আকবরদের সে সুযোগ হয়নি। বেশিরভাগ খেলোয়াড়ের বাড়ি শহর থেকে বেশ দূরে হওয়ায় জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন অনেকে।

সামনে এইচপি দলের শ্রীলঙ্কা সফর থাকায় যুবাদের আরেকটু কঠোর অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। বোর্ডের অনুরোধেই আট ক্রিকেটারকে প্রস্তুতির সুযোগ করে দিয়েছে বিকেএসপি। ২০২২ যুব বিশ্বকাপ সামনে রেখে নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিসিবির ব্যবস্থাপনায় ক্যাম্পও পরিচালিত হচ্ছে সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবর আলীবিকেএসপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT