আদালত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে রিটের শুনানি বৃহস্পতিবার

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রুল ও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চেয়ে করা রিটের শুনানি বৃহস্পতিবার।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন বলে জানান রিটের পক্ষে ছিলেন রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

এই রিটে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত আনা, যে সকল প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন করা ও আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলির বিষয় আনা হয়েছে।

মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করে সোমবার সাংবাদিকদের বলেন, ‘রিটে আনা বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।’

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…