স্পোর্টস

আইসল্যান্ডের বাজিমাত

আইসল্যান্ডের বাজিমাত

প্রথমবার ইউরোতে অংশ নিয়েই বাজিমাত করেছে আইসল্যান্ড। বুধবার রাতে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করে আইসল্যান্ড।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে পর্তুগালকে রুখে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে ড্র করে হাঙ্গেরির বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত আইসল্যান্ড। ফলে ১৮ মিনিটে এগিয়ে যায় তারা। আরনাসনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বোদভারসন। আইসল্যান্ডের বাজিমাত

ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি পায় অস্ট্রিয়া। তবে দ্রাগোভিচে তা থেকে গোল করতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে আক্রমণে যায় অস্ট্রিয়া। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরে তারা। ডেভিড আলাবার পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান আলেসান্দ্রো স্কুফ। আইসল্যান্ডের বাজিমাত

ম্যাচের যোগ করা সময়ের ৯৪ মিনিটে গোল করে দলকে শেষ ষোলোতে তোলেন ট্রটসন।

বিষয়:ইউরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…