আইয়ো পরাণের বন্ধু
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে দোতারায় টুং টাং শব্দ তুলে গান গাইছিলেন একজন। তার নাম মো. নিজামউদ্দিন। তিনি একজন পথশিল্পী, বাড়ি রংপুর। দেশের বিভিন্ন প্রান্তে গান গেয়ে গেয়ে ঘুরে বেড়ানোই তার নেশা, খানিকটা পেশাও। এমনিতে কৃষিকাজ করে সংসার চালান নিজামউদ্দিন। আর, গান’ই যেন নিজামউদ্দিনের মনের কৃষি। কথা হয় তার সঙ্গে। চ্যানেল আই অনলাইনের পাঠকের জন্য গান গেয়ে শোনান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






