বিনোদন

স্বরলিপি ও রাশেদের কণ্ঠে রোমান্টিক গান

স্বরলিপি ও রাশেদের কণ্ঠে রোমান্টিক গান

‘রাত যদি চলে যায় যাক না, জোছনার রঙ শুধু থাক না’- এমন রোমান্টিক কথায় নতুন একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের দুই সংগীতশিল্পী স্বরলিপি ও রাশেদ।

গানটির সুর করেছেন ফয়সাল আহমেদ। গীতিকার সাংবাদিক, লেখক ও গবেষক জাহিদ রহমান।

গান সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানে গানটি শুনতে পাবেন শ্রোতারা।

গানটি প্রসঙ্গে সুরকার ফয়সাল আহমেদ বলেন, গানটি চমৎকার গেয়েছেন স্বরলিপি ও রাশেদ। রোমান্টিক ধাঁচের এই গান দুজনেই যত্নসহকারে গেয়েছেন। ফলে গানটি নিঃসন্দেহে শ্রোতাপ্রিয় হবে।

গীতিকার জাহিদ রহমান বলেন, স্বরলিপি ও রাশেদ দুজনেই খুব ভালো শিল্পী। দুজনেই অনবদ্য গেয়েছেন। সুরকার ও শিল্পীদ্বয়ের শ্রমে গানটি চমৎকারভাবে পরিস্ফুটিত হয়েছে।

বিষয়:গান জাহিদ রহমান রাশেদ স্বরলিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…