চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইপিএল অর্থই’ অনর্থ হয়ে দাঁড়িয়েছে সাইমন্ডস-ক্লার্কের বন্ধুত্বে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রিয় বন্ধু ছিলেন সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস। বন্ধুত্বে ভাটা পড়েছে বহু আগেই। এবার সম্পর্কে ফাটল ধরার কারণটাও সামনে আনলেন সাইমন্ডস।

একসঙ্গে জুটি গড়ে ২২ গজে অজিদের টেনেছেন বহু ম্যাচে। কিন্তু সম্পর্কটা টেনে নিতে পারেননি বহুদূর। আইপিএলের অর্থই যে অনর্থ হয়ে দাঁড়িয়েছে দুই অজি তারকার মাঝে, সেটাই সামনে এনেছেন সাবে পাওয়ার হিটিং অলরাউন্ডার সাইমন্ডস।

আইপিএলের প্রথম আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়েছিলেন সাইমন্ডস। সেসময় ৫.৪ কোটি রুপিতে তাকে টেনেছিল ডেকান চার্জার্স। যা হজম করতে পারেনি ক্লার্ক।

Banglabid

‘আমরা ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। যখন ক্লার্ক দলে আসে, তার সাথে লম্বা সময় ব্যাট করতাম। এটি আমাদের মধ্যে বন্ধন তৈরি করেছিল। পরে ম্যাথু হেইডেন আমাকে বলেছিল- আইপিএল শুরুর পর যখন বেশ ভালো পয়সা পাই, তখন ক্লার্ক কিছুটা হিংসুক চোখে দেখেছিল। যা পরে আমাদের সম্পর্কে অবনতি ঘটায়।’

‘আমার ধারণা টাকা মজার সব কাণ্ড ঘটায়। একটা ভালো জিনিস, কিন্তু এটা বিষ হতে পারে। হয়তো এটাই আমাদের সম্পর্ককে বিষাক্ত করে তুলেছে। তার সাথে বন্ধুত্ব আর নেই, এতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এখানে কাঁদা ছুড়বো না।’

২০১৫ সালে ক্লার্কের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাইমন্ডস। যার জবাব বেশ বাজেভাবেই দিয়েছিলেন ক্লার্ক।

Reneta

‘অ্যান্ড্রু সাইমন্ডস আমার নেতৃত্বের সমালোচনা করতে টিভিতে গিয়েছিলেন। আমি দুঃখিত, তিনি এমন কোনো ব্যক্তি নন যে নেতৃত্বে কাউকে বিচার করবেন। তিনি এমন এক ক্রিকেটার, যিনি দেশের হয়ে খেলার জন্য মাতাল হয়ে উঠেছিলেন। আমাকে ঢিল ছোঁড়ার জন্য এটি যথার্থ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলক্লার্কলিড স্পোর্টসসাইমন্ডসহেইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লা লিগা জেতা সম্ভব নয় বার্সার’

পরবর্তী

স্থায়ী হচ্ছে ক্রিকেটার মোশাররফ রুবেলের কবর

পরবর্তী
ক্রিকেটার মোশাররফ রুবেলের কবরের স্থায়ী সমাধান।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থায়ী হচ্ছে ক্রিকেটার মোশাররফ রুবেলের কবর

রোবটিক ইদুঁর দুর্গত এলাকায় উদ্ধার কাজে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে সাহায্য করবে রোবটিক ইদুঁর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT