মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের বিষয়টিকে ১৯৭১ এর পাক বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করে এটাকে ‘৭১ এর পুনরাবৃত্তি’ বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী জজদের ৩৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের উপর চলা নির্যাতনকে যেন ‘৭১ এর পুনরাবৃত্তি’।
তিনি আরো বলেন, মানবিকভাবে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। নির্যাতিত রোহিঙ্গারা যদি চায় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে যেতে পারে। এটা তাদের ব্যাপার।









