চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ ভরাডুবি পরও কোচের পাশে রুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার মাটিতে চলমান অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের হয়েছে ভরাডুবি। প্রথম তিন টেস্ট হেরে বরণ করতে হয়েছে সিরিজ পরাজয়। চতুর্থ টেস্টে কোনোরকমে ড্র করে এড়াতে পেরেছে হোয়াইটওয়াশের লজ্জা।

এমন শোচনীয় ব্যর্থতার পরও কোচ ক্রিস সিলভারউডের দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলে তাকে সমর্থন জানিয়েছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুট।

২০১৯ সালের অক্টোবরে বোলিং কোচ থেকে হেড কোচ হিসেবে পদোন্নতি পাওয়া সিলভারউডের অগ্রাধিকার ছিল ইংল্যান্ডের অ্যাশেজ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তার উল্টোটা হওয়ায় চাকরি থাকা নিয়েই বেশ চাপেই পড়েছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ার কারণে সিডনি টেস্টে দলের সঙ্গে থাকতে পারেননি সিলভারউড। সুস্থ হয়ে ওঠায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া হোবার্টের দিবারাত্রির টেস্টের আগে তিনি স্বেচ্ছা আইসোলেশন থেকে বেরিয়ে যুক্ত হয়েছেন দলের সঙ্গে।

জো রুটের দৃঢ় বিশ্বাস, এই টেস্টটি কোনোভাবেই কোচ হিসেবে সিলভারউডের শেষ ম্যাচ হওয়া উচিৎ নয়।

সিলভারউডের দায়িত্ব চালিয়ে যাওয়া ঠিক মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে রুট বলেন, ‘হ্যাঁ আমি মনে করি উনার থাকা উচিৎ। উনার সঙ্গে থাকা দলের খেলোয়াড়দের জন্য এটি একটি কঠিন সপ্তাহ ছিল এবং এটি অবশ্যই তার জন্যেও খুব কঠিন ছিল।’

Reneta

‘‘কিন্তু আমি মনে করি প্রথম তিনটি ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছিলাম, তাতে আমরা তাকে কোচদের নিচের কাতারে নামিয়ে দিয়েছি। আমাদের সামর্থ্যের কাছাকাছি কোনো পর্যায়েই খেলিনি। এ সপ্তাহেই (হোবার্ট টেস্টে) তা করার সুযোগ আছে।’’

ইসিবি-র প্রধান নির্বাহী টম হ্যারিসন এবং পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস ইংল্যান্ডের পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে কীভাবে এগিয়ে যাবে- তা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। আগামী ৮ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজ শুরুর আগেই সিলভারউডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

ইংল্যান্ডের ব্যস্ত সূচি, কোভিড প্রোটোকল ও বায়োবাবলে থাকায় দলের ফলাফল ভালো হয়নি দাবি করে রুটের ভাষ্য- এসব বিবেচনায় নিয়ে যেন সিলভারউডের বিষয়টি ভাবা হয়।

‘‘আমি মনে করি সে খুবই শান্ত মেজাজের। ছেলেদের কাছে তার সম্মান আছে এবং সবাই ভালো করছে বা খেলোয়াড়রা যতটা পারে তার দক্ষতা বাড়াতে দেখতে সে মরিয়া হয়ে উঠেছে।

আমরা যে পরিবেশে থাকছি, তা বেশ কঠিন। বায়োবাবলের ভেতর বিদেশে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করছি। সব ফরম্যাটের খেলোয়াড়রা নিজেদের অ্যাশেজ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে। এটা ভীষণ কঠিন কাজ।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২২ইংল্যান্ডরুটলিড স্পোর্টসসিলভারউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT