ফুটবল

অ্যাটলেটিকোকে টানা দশমবার চ্যাম্পিয়ন্স লিগে নিলেন সিমিওনে

অ্যাটলেটিকো দলের খেলোয়াড়রা জোড়া জোড়া উল্লাসে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এলচেকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। কোচ ডিয়েগো সিমিওনের অধীনে টানা দশমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে রোজা ব্লাঙ্কোসরা।

৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে এখন ডিয়েগো সিমিওনের দল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া। ৬১ পয়েন্ট নিয়ে পাঁচে রিয়াল বেটিস।

অ্যাটলেটিকো, সেভিয়া ও বেটিসের লিগে আর দুটি করে ম্যাচ বাকি। শেষ দুই ম্যাচে অ্যাটলেটিকো হারলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলা আটকাবে না। কারণ হেড-টু-হেডে তারা বেটিসের চেয়ে এগিয়ে। চলতি লিগে দুই দেখাতেই বেটিসকে হারিয়েছে অ্যাটলেটিকো। তাতে টেবিলের সেরা চারে থাকা নিশ্চিত দলটির।

বুধবার রাতে সিমিওনের জন্য ছিল বিশেষ এক অর্জনের উপলক্ষ। ২০১১ সালে কোচ হওয়ার পর এদিন অ্যাটলেটিকোর ডাগআউটে ছিল ৫২ বছর বয়সী আর্জেন্টাইনের ৪০০তম ম্যাচ।

ম্যাচ শেষে সিমিওনে বললেন, ‘আরও একবছর চ্যাম্পিয়ন্স লিগে থাকাটা ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকের কঠোর পরিশ্রমের ফল। যা আপনি দেখতে পাচ্ছেন না। যদি চ্যাম্পিয়ন্স লিগে থাকি, তবে আমরা বিকশিত হতে পারি। এটি আমাদের ভালো অনুভূতির সঙ্গে একটি নতুন মৌসুমের জন্য প্রস্তুত করে তোলে।’

এদিন খেলার ২৮ মিনিটে রেনান লোদির পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ম্যাথিউস কুনহা। ৬২ মিনিটে গ্রিজম্যানের থেকে বল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ এলচে চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা সিমিওনে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…