তৈরি পোশাক খাতে শ্রমিকের নিরাপত্তা এবং শিল্পের বিকাশে দ্বিতীয় দফায় অ্যাকর্ডের চুক্তি বাস্তবায়নে একমত হয়েছেন ক্রেতা, মালিক এবং শ্রমিক নেতারা।
নেদারল্যান্ডস এর আমাস্টার্ডামে অ্যাকর্ডের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাসে বর্তমান অ্যাকর্ডের মেয়াদ শেষ হবে।
অ্যাকর্ডের আওতায় গার্মেন্টস বিল্ডিংয়ে অগ্নি নিরাপত্তা, ভবনের স্থায়িত্ব, শ্রমিকের সংগঠন করার স্বাধীনতার মতো বিষয়গুলো নিশ্চিত করা হয়।
রানা প্লাজা ট্র্যাজেডির পর ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রেতা, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম হাতে নেয়া হয়।
নিরাপত্তা ইস্যুতে এ পর্যন্ত ১ হাজার ৬শ ৫৫টি কারখানা পরিদর্শন করেছেন ইউরোপীয় ক্রেতাদের ফোরাম অ্যাকর্ড প্রতিনিধিরা।







