ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত, সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। ওমানের সবচেয়ে বড় মসজিদ। মসজিদটির নির্মাণ শুরু হয় ১৯৯৩ সালে শেষ হয় ২০০১ সালে। কাবুস বিন সাঈদ আল সাঈদের ৩০ বছরের রাজত্ব উদযাপন উপলক্ষে ওমানের সুলতান মসজিদটি উদ্বোধন করেন। এর আয়তন ৪,১৬,০০০ বর্গমিটার। মসজিদটিতে নারীদের জন্য আলাদা নামাযের ব্যবস্থা রাখা হয়েছে। একসঙ্গে ২০ হাজার মানুষ নামায আদায় করতে পারে।







