অপরাধ

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রতিবন্ধী নারী ও তার স্বামী ছবি, অস্ত্র মামলার অভিযোগ গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী নারী ও তার স্বামী অস্ত্র মামলার অভিযোগ গঠনের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

একইসাথে ৩১ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা ও বানোয়াট মামলায় পাপিয়াকে ফাঁসানোর অভিযোগ করে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন: এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।

অন্যদিকে রাজনীতি কিংবা অন্যকোন প্রতিহিংসা নয়, সাক্ষ্যপ্রমাণ দিয়েই আসামিদের দোষী প্রমাণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিষয়:অস্ত্র মামলা পাপিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…