চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপিয়ার জামিন স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
আদালত
A A
পাপিয়ার জামিন স্থগিতের সংবাদে নারী আইনজীবী ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৮ জানুয়ারি পর্যন্ত পাপিয়ার জামিন স্থগিত করেন। সেই সাথে ওইদিন বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে পাপিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রবিউল আলম। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

Banglabid

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার পাপিয়াকে রুলসহ ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‍্যাব। সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন। তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের জন্য অপেক্ষারত একটি উড়োজাহাজ থেকে নামিয়ে এনে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাঁদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে। দুদকের করা ওই মামলায় পাপিয়া ও মফিজুরের বিরুদ্ধে ২০২১ সালের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপিয়াহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT