আদালত

জামিনে মুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া

পাপিয়া, যুব মহিলা লীগ নেত্রী, জামিনে মুক্ত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে মুক্ত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া, বাংলাদেশের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া।

সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি। তার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন।

জেল সুপার জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাপিয়া জামিনে কারামুক্ত হন। রোববার (২৩ জুন) তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। সোমবার বিকেলে তার জামিনের কাগজপত্র এলে তা যাচাই-বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।

জানা গেছে, পাপিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গুলশান থানায় দায়েরকৃত মানি লন্ডারিংয়ের মামলায় জামিন নিয়ে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পেলেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা বাকি পাঁচটি মামলাও বিচারাধীন রয়েছে। সেগুলোতেও তিনি জামিনে মুক্ত বলে জানা গেছে।

এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর পরপরই ২০২৩ সালে ৩ জুলাই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

বিষয়:কারাগার পাপিয়া যুব মহিলা লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…