ক্রিকেট

অস্ট্রেলিয়ায় লাইফ সাপোর্টে ক্রিস কেয়ার্নস

অস্ট্রেলিয়ায় লাইফ সাপোর্টে থাকা ক্রিস কেয়ার্নসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় লাইফ সাপোর্টে থাকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের ছবি, যিনি বর্তমানে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস অস্ট্রেলিয়ায় লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ দিয়েছে তাসমান সাগরপাড়ের দেশ দুটির সংবাদমাধ্যমই।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থানকালে গত সপ্তাহে মারাত্মক শারীরিক জটিলতার মুখোমুখি হন কেয়ার্নস। তার হৃদপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীর (এওর্টা) দেয়ালের ভেতরের দিকে চিঁর ধরেছে, যাকে এওর্টিক ডিসেকশীন বলে।

এর ফলে শরীরের অভ্যন্তরে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে শকে চলে যান কেয়ার্নস। পরে কয়েকটি অস্ত্রোপচার হয়। কিন্তু কোনো ধরনের চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না কিউই তারকা।

বাঁচার যুদ্ধে থাকা ৫১ বছর বয়সী কেয়ার্নসকে দ্রুতই সিডনির একটি হাসপাতালে স্থানান্তর করা হবে। সাবেক সতীর্থরা তার জন্য প্রার্থনা করতে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে।

নিউজিল্যান্ড জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে ৬২ টেস্ট ও ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন কেয়ার্নস।

বিষয়:অস্ট্রেলিয়া ক্রিস কেয়ার্নস নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…