চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার সেরা স্টার্ক-গার্ডনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও নারী ক্রিকেটার উল্লাসে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে অস্ট্রেলিয়া ক্রিকেটে ছেলেদের সেরা ‘অ্যালান বর্ডার মেডেল’ জিতেছেন মিচেল স্টার্ক। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের হিরো মিচেল মার্শকে এক ভোটে হারিয়ে সেরাদের সেরা হলেন সময়ের অন্যতম পেসার। মেয়েদের ক্রিকেটে ‘বেলিন্ডা ক্লার্ক মেডেল’ জিতেছেন অ্যাশলে গার্ডনার। দুজনেই প্রথমবারের মতো বছরের সেরা নির্বাচিত হলেন।

গত বছরের ২৬ জানুয়ারি থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় এবারের অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরাদের বাছাই করা হয়েছে। সতীর্থ, আম্পায়ার ও সংবাদকর্মীদের ভোটে নির্ধারণ করা হয়েছে পুরস্কার বিজেতার নাম।

একযুগের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশের সেরার গৌরব অর্জন করলেন স্টার্ক। ১০৭ ভোট পাওয়া অজি পেসার হারিয়েছেন মিচেল মার্শকে। স্টার্কের থেকে মাত্র একটি কম ভোট (১০৬ ভোট) পেয়েছেন মার্শ। সদ্য সমাপ্ত অ্যাশেজে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড ৭২ ভোট পেয়ে তালিকায় তিন নম্বরে ছিলেন।

Banglabid

গত বছর বল হাতে তিন ফরম্যাটে দুর্দান্ত সময় পার করেছেন স্টার্ক। অজিদের হয়ে সবমিলিয়ে শিকার করেছেন ৪৩টি উইকেট। ব্যাট হাতেও কম যাননি গতিশীল পেসার। ২৬.৮ গড়ে করেছেন গুরুত্বপূর্ণ ২৪১ রান। ব্যাট-বলের যৌথ পারফর্ম তাকে অ্যালান বর্ডারের সম্মানজনক পুরস্কার জিততে সহায়ক ভূমিকা রেখেছে। ক্যারিয়ারে অন্যতম সময় কাটানো অস্ট্রেলিয়ান এ পেসার দলটির সেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন।

ছেলেদের বছর সেরা টি-টুয়েন্টি ক্রিকেটার হয়েছেন মিচেল মার্শ। ঘরোয়া এবং টেস্টের সেরাদের সেরা হয়েছেন ট্রাভিস হেড।

মেয়েদের বিভাগে তৃতীয়বার সেরা ওয়ান ডে ক্রিকেটার হয়েছেন স্টার্কের স্ত্রী অ্যালিশা হিলি। টি-টুয়েন্টিতে বেথ মুনি এবং ঘরোয়া ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এলিস ভিলানি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্ডনারমার্শলিড স্পোর্টসস্টার্কহিলিহেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা কাটেনি

পরবর্তী

আত্মহত্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি, কম প্রকৌশলে

পরবর্তী
একজন যুবক আত্মহত্যার চিন্তায় বিষন্ন অবস্থায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি, কম প্রকৌশলে

নির্বাচনী সভা অনুষ্ঠিত, কর্মকর্তারা মিটিংয়ে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢামেকে এক বছরে টিকা পেল ৫ লাখ মানুষ

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT