বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সিকিউরিটি এলার্টে গুলশানের নামও ছিলো

অস্ট্রেলিয়ার সিকিউরিটি এলার্টে গুলশানের নামও ছিলো

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড ডিপার্টমেন্ট থেকে জারি করা সিকিউরিটি এলার্টে গুলশানের নামও ছিলো। ইতোপূর্বে, ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্বের কাছে বাংলাদেশের বর্তমান অবস্থা স্থিতিশীল থাকলেও হঠাৎ করে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে অস্ট্রেলিয়া তাদের সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড শুক্রবার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারি করে। তারই সূত্র ধরে পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বনানী, বারিধারা, গুলশান এলাকার অস্ট্রেলিয়ান নাগরিকদের ডাকাতি, চুরি ও ছিনতাই থেকে বাঁচতেও সাবধান করা হয়।

এছাড়াও বাংলাদেশের আইনে মাদক-দ্রব্য কেনা-বহন ও প্রকাশ্যে সেবন করা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে অস্ট্রেলিয়ান নাগরিকদের তা করতেও নিষেধ করা হয়।

পবিত্র ঈদুল আজহার দিনে অস্ট্রেলিয়ান সরকারের এক সর্তকবার্তায় ৯টি বিষয় উল্লেখ করে অস্ট্রেলীয় নাগরিকদের বাংলাদেশ সফর না করার পরামর্শ দেয়।

এর দুই দিনের মাথায়, আজ রাজধানীর গুলশান-২ এ সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে ট্যাভেলা সিজার নামের এক বিদেশী নাগরিক নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এর আগে, ২০১২ সালের ৬ মার্চ গুলশানে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি খালাফ আল আলী নিহত হন।

বিষয়:বিদেশী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…