চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইএস নয়, কথিত বড়ভাইয়ের নির্দেশে টাভেলা হত্যাকাণ্ড’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৫৫ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

ইতালিয়ান নাগরিক টাভেলা সিজার হত্যাকাণ্ডের পেছনে আইএস’র কোনো যোগসূত্র নেই বলে আবারও দাবি করেছে পুলিশ। টাভেলা হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশে এক ‘বড়ভাই’র নির্দেশে ভাড়াটে খুনিরা টাভেলাকে হত্যা করে।

‘তবে সুনির্দিষ্টভাবে টাভেলা তাদের টার্গেট ছিলো না, তাদেরকে ভাড়া করা হয়েছিলো একজন বিদেশীকে হত্যা করার জন্য।’

হত্যাকাণ্ডের পরপরই আইএস দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ খবর দিলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছিলো পুলিশ এবং সরকার।

চারজনকে গ্রেফতার করার পরও একই কথা বলেছে পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই ইটালিয়ান নাগরিক টাভেলা সিজারকে হত্যা করা হয়, হত্যার পেছনে ছিলেন এক ‘বড়ভাই’, প্রকৃত অপরাধীকে আড়াল করতেই আইএস নাটক সাজানো হয়।

সেসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ই প্রথম এই খবর দেয়। আমরা প্রযুক্তিগত দিক থেকে শুরু করে সব দিকে ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। আইএস’র সব তথ্য ওপেন থাকে। কিন্তু আজ পর্যন্ত আইএস’র ওপেন সোর্সের কোনো সাইটে টাভেলা হত্যার বিষয়টির কোনো উল্লেখ পাওয়া যায়নি।’

Reneta

তিনি বলেন, ‘আমরা এই অশরীরী দাবি নয়, যারা স্বশরীরে ঘটনাস্থলে থেকে ঘটনা ঘটিয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং প্রযুক্তির বিশ্লেষণে তাদেরকে গ্রেফতার করেছি। এর পেছনে যারা মাস্টারমাইন্ড আছে তাদের গ্রেফতার করা গেলে আইএস’র তথাকথিত দাবির সঙ্গে কি সম্পর্ক সেটা বের করতে পারবো।’

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন হত্যাকারীসহ মোট চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল।

গ্রেফতারদের মধ্যে ‘ভাগ্নে’ রাসেল, ‘চাকতি’ রাসেল এবং ‘শুটার’ রুবেল সরাসরি ‘কিলিং মিশনে’ অংশ নেয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধারের সময় এর মালিক শরীফ নামে আরো একজনকে আটক করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা টাভেলা সিজারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাভেলা সিজারবিদেশী নিহতবিদেশী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই টাভেলা হত্যা

পরবর্তী

সাকিব-শিশিরের ক্ষণগণনা

পরবর্তী

সাকিব-শিশিরের ক্ষণগণনা

ব্লেয়ারের ক্ষমা প্রার্থনার নিন্দায় ফারুকী

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT