চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুটার রুবেল’র মুখে টাভেলা সিজার হত্যাকাণ্ডের যে বর্ণনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

ইতালিয়ান নাগরিক টাভেলা সিজার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে সিজারকে সরাসরি গুলি করার দায়ে অভিযুক্ত তামজিদ রুবেল ওরফে শুটার রুবেল। অন্য তিনজনকে আটদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে আদালতে হাজির করার পর রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

সিজারকে কিভাবে হত্যা করা হয় তার বর্ণনাসহ কারা তাদেরকে বিদেশী নাগরিক হত্যার জন্য ভাড়া করেছিলো আদালতে দেয়া জবানবন্দিতে তার বিস্তারিত তুলে ধরে রুবেল।

নাম প্রকাশ না করে তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, কথিত যে ‘বড়ভাই’র নির্দেশে হত্যাকাণ্ড, রুবেল অাদালতকে তার পরিচয়ের বিষয়ে বিস্তারিত বলেছে।

রুবেল জানায়, টাভেলা সিজার তাদের সুনির্দিষ্ট টার্গেট না হলেও চুক্তি অনুযায়ী একজন বিদেশীকে হত্যার অংশ হিসেবে তারা সময়-সুযোগমতো সিজারকে হত্যা করে। তারা সিজারের পরিচয় না জানলেও শরীরের রং এবং দৈহিক গঠন দেখে তাকে বিদেশী হিসেবে সনাক্ত করেছিলো।

গোয়েন্দা পুলিশ বলছে, ওই হত্যাকাণ্ডে রুবেলের সঙ্গী ছিলো ‘ভাগ্নে’ রাসেল এবং ‘চাকতি’ রাসেল।

Reneta

তবে প্রাথমিকভাবে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার না করায় তাদেরকে রিমান্ডে নেয়ার প্রার্থনা জানায় ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক দু’জনের জন্যই আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

একইভাবে গ্রেফতার সাখাওয়াত শরিফকেও আটদিনের রিমান্ডে নেয়া হয়।

হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটর বাইকটির মালিক শরিফ। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার পর মোটর সাইকেলটি উদ্ধার করতে গিয়ে ডিবি সদস্যরা এর মালিক শরিফকে গ্রেফতার করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাভেলা সিজারবিদেশী নিহতবিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT