অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল দুর্ঘটনায় আরেক শিশুর মৃত্যু

A young boy with light brown hair and blue eyes, standing indoors against a plain background. Channel i News – চ্যানেল আই নিউজ
গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল দুর্ঘটনায় আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে। রোববার হোবার্ট হাসপাতালে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণির ছাত্র চ্যাস হ্যারিসনের লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।
বিবিসি জানায়, তাসমানিয়ার ডেভনপোর্টে একটি বাউন্সি ক্যাসল ছিড়ে প্রায় ১০ মিটার উচু পড়ে যাওয়া ৯ ছাত্রদের মধ্যেও হ্যারিসনও ছিলেন। আরও দুই ছাত্র মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছে।
এর আগে মারা যাওয়া ছয় শিশু হলেন, অ্যাডিসন স্টুয়ার্ট (১১), জেন মেলর (১২), জে শিহান, জালাইলাহ জেইন, মারি জোন্স এবং পিটার ডট।
শুক্রবার একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ বলছে, কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বাউন্সি ক্যাসলটি ঠিকমত বাঁধা ছিল কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।
তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন জানিয়েছেন, আমরা তাড়াহুড়ো করতে চাই না। সকল প্রমাণ একত্রিত না হওয়া পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছুই বলা যাবে না।






