আন্তর্জাতিক

আড়াই কোটি বছর আগের ঈগলের জীবাশ্ম আবিষ্কার

বন্যপ্রাণী সংরক্ষণে একটি ঈগল ও পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি জলাভূমিতে একটি ঈগল ও একটি পাখি দেখা যাচ্ছে, প্রকৃতি ও জীববৈচিত্র্য প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় আড়াই কোটি বছর আগের এক ঈগলের জীবাশ্ম আবিষ্কার করেছে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী।

বিবিসি জানিয়েছে, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির গবেষকরা একটি শুষ্ক হ্রদে কয়েক ডজন হাড়ের সন্ধান পান।

কয়েক বছর পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, সেই দেহাবশেষ গুলো ছিল একধরনের আর্কাইহিরাক্স সিলভেস্ট্রিস বা বনের প্রাচীন ঈগল পাখির।

ওই ঈগল ছিল আড়াই কোটি বছর আগের মানুষের কাছে জনপ্রিয় একটি পাখি। যা প্রাচীন মিশরীয় ধর্মের অন্যতম প্রাচীনতম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে স্বীকৃত। প্রাচীন মিশরীয়রা এই পাখির প্রতিমাকে উপাসনা করতো।

বিজ্ঞানীদের বিশ্বাস, প্রাচীন প্রজাতির এই ঈগলগুলো কোয়েল, অন্যান্য পাখি এবং পসুম প্রজাতির বন্যপ্রাণীদের শিকার করেই বেঁচে থাকতো।

মূলত, সাউথ অস্ট্রেলিয়ার পিনপা হ্রদের একটি প্রত্নতাত্ত্বিক স্থানে হাজার বছর পুরনো এই জীবাশ্ম আবিষ্কার করা হয়।

জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন, ঈগলটির ছোট ছোট ডানা, লম্বা-চওড়া পায় দিয়ে জঙ্গলের মধ্যে শিকার এবং উড়ার অভ্যাস ছিল।

এই আবিষ্কার বিশেষভাবে বিস্ময়কর, কারণ নরম দেহের প্রাণী সাধারণত জীবাশ্মতে পরিণত হয় না। সম্ভবত কোনো ঝড়ের ধাক্কায় এই প্রাণীগুলো নদীতে পড়ে পলির নীচে চাপা পড়ে যায়।

বিষয়:অস্ট্রেলিয়া ঈগল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…