অস্ট্রিয়ায় পরিত্যক্ত ট্রাকে অর্ধশত শরণার্থীর মরদেহ

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে হাঙ্গেরি সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাকে ৭০ জন শরণার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এসব মৃতদেহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা করা অভিবাসীদের।
পূর্বাঞ্চলীয় বুর্গেনল্যান্ড রাজ্যের পুলিশ প্রধান হ্যান্স পিটার জানিয়েছেন, পার্নডর্ফ শহরের কাছে সড়কে বৃহস্পতিবার সকালে একটি সাড়ে সাত টন ওজনের ট্রাকে এসব মৃতদেহ পাওয়া যায়।
ট্রাকটি বুধবার থেকে সেখানে পড়ে ছিল। মৃতদেহগুলোতে পচন ধরেছে।
জাতিসংঘের হিসেবে, চলতি বছরের আট মাসে অভিবাসনের আশায় এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে তিন লাখেরও বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






