গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে রেকর্ড ভাঙা পুরস্কারের অর্জনের পর এবার ৮৯ তম অস্কারে ১৪ টি বিভাগে মনোনয়ন পেলো ‘লা লা ল্যান্ড’।
এর আগে অস্কারের জন্য এরকম মনোনয়ন পেয়েছিলো ‘অল অ্যাবাউট ইভ’ এবং অস্কারে তাক লাগানো ছবি ‘টাইটানি’।
গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে রেকর্ড ভাঙা পুরস্কারের অর্জনের পর এবার ৮৯ তম অস্কারে ১৪ টি বিভাগে মনোনয়ন পেলো ‘লা লা ল্যান্ড’।
এর আগে অস্কারের জন্য এরকম মনোনয়ন পেয়েছিলো ‘অল অ্যাবাউট ইভ’ এবং অস্কারে তাক লাগানো ছবি ‘টাইটানিক’।
সংগীত চমকের লা লা ল্যান্ডে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনয় শিল্পী পুরুষ এবং সেরা অভিনয় শিল্পী নারী ক্যাটাগরিতে মনোনিত হয়েছেন রায়ান গসলিং এবং এমা স্টোন ।
অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতার দৌড়ে আরও আছেন ড্যানজেল ওয়াশিংটন (ফেনসেস), ভিগো মর্টেনসেন (ক্যাপ্টেইন ফ্যান্টাসটিক), অ্যান্ড্রু গার্ফিল্ড ( হ্যাকস রিজ) , কেসি অ্যাফ্লেক ( ম্যানচেস্টার বাই দ্য সি)।
এমা স্টোনের সঙ্গে অস্কার দৌড়ে আছেন মেরিল স্ট্রিপ ( ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স), নাটালি পোর্টম্যান (জ্যাকি), রুথ নেগা ( লাভিং) , ইসাবেল হুপার্ট ( এলি)।
লা লা ল্যান্ডের এতো কিছুতে মনোনয়ন অর্জনের এই জোয়ারের মধ্যেও ৮ টি বিভাগে মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘মুনলাইট’ ও সাই-ফাই থ্রিলার ঘরানার ছবি ‘অ্যারাইভাল’।
সেরা অ্যানিমেটেড মুভি হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছে কুবো অ্যান্ড টু স্ট্রিংস, মোয়ানা, মাই লাইফ অ্যাজ আ যুচ্চিনি, দ্য রেড টার্টল এবং জুটোপিয়া।
এছাড়া বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে এবার অস্কার মনোনয়ন পেয়েছে ডেনমার্কের ‘ল্যান্ড অফ মাইন’ , সুইডেনের ‘আ ম্যান কল্ড ওভ’, ইরানের চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’,অস্ট্রেলিয়ার ‘টেনা’ এবং জার্মানির ‘টনি আর্ডম্যান’।
উল্লেখ্য এবার বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অস্কারের জন্য নির্বাচিত হয়েছিলো ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’।
এবারই প্রথম প্রথাগত সরাসরি সম্প্রচারে না গিয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ধারাবাহিকভাবে ভিডিও আকারে প্রকাশিত হয়। আগামী ২৬ ডিসেম্বর চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননার আসর উপস্থাপনা করবেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক জিমি কিম্মেল।








