চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসচ্ছলদের সহায়তা করতে রাস্তায় অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনার এই দুঃসময়ে অসচ্ছলদের মানুষদের সহায়তা করতে শুক্রবার (২৭ মার্চ) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রাজধানীর বসুন্ধরা এলাকায় রিক্সাচালক সহ স্বল্প আয়ের মানুষদের হাতে ব্যক্তি উদ্যোগে পণ্য তুলে দেন ‘জান কোরবান’-এর এই নায়িকা।

এসময় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন অপু। সেখানে তিনি জানান, তার উদ্যোগে একশো মানুষকে দেয়া হয়েছে নিত্যেপ্রয়োজনীয় দ্রব্যাদির প্যাকেট।

অপু বলেন, পুরো বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যার যার জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমি একশো মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দিয়েছি। কারণ তাদের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে।

মানুষের ক্ষুধা নিবারণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিত্তবানদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, করোনা প্রতিরোধে আমরা সবাই কাজ করছি। কিন্তু করোনার পাশাপাশি এখন ক্ষুধা নিবারণ করা প্রয়োজন। সরকার এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি, এখন সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। শুধু ফেসবুকে পোস্ট দিলে হয়তো মানুষ কিছুটা সচেতন হবেন কিন্তু এই মানুষগুলোর ক্ষুধা নিবারণ হবে না।

শুধু অপু বিশ্বাস নয়, দেশের এই দুঃসময়ে অন্যান্য অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনের মানুষেরাও ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে অসচ্ছলদের পাশে দাঁড়াচ্ছেন। এরইমধ্যে শুক্রবার (২৭ মার্চ) নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও শিল্পী সমিতির উদ্যোগে চলচ্চিত্রের অসচ্ছল ২৩০ জন শিল্পীকে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজীয় সামগ্রির প্যাকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসকরোনাদিনমজুরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT