অন্যান্য

অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা

অষ্টম শ্রেণী পর্যন্ত  প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এখন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

বুধবার সচিবালয়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি জানিয়েছেন, ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী এ সিদ্ধান্ত হয়েছে। কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করা হবে তা ঠিক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

‘সিদ্ধান্ত বাস্তবায়নে কি কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করে পদক্ষেপ নিবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।’

শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থ বছরের আগেই আনুসাঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।’

বৈঠকে শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:প্রাথমিক শিক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…