চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে শিক্ষাখাতে ২০শতাংশ বরাদ্দের দাবি বিএমজিটিএ’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
শিক্ষা
A A

এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্য পাঠ করেন। সঞ্চালনা করেন মহাসচিব ফিরোজ আলম।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১২ দশমিক ১ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় এ বরাদ্দ মাত্র ৯৩৪ কোটি টাকা বেশি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ অথবা জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশে তা অনেক কম।

সংগঠনটির নেতারা বলেন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়া উচিত। কিন্তু দেশে এখন পর্যন্ত কোনো সরকারই জিডিপির ২ শতাংশ বরাদ্দও নিশ্চিত করতে পারেনি।

তাঁরা জানান, ২০২৫–২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।

Reneta

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নবম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বাতিল, প্রভাষকদের পদোন্নতি, মাদ্রাসা ও স্কুল-কলেজের মধ্যে বদলির সুযোগ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন এবং মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়।

এ ছাড়া মাদ্রাসার প্রশাসনিক পদে সাধারণ শিক্ষকদের নিয়োগ দেওয়ার দাবিও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, অর্থ সম্পাদক আলাউদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনেস্কোউৎসব ভাতাএমপিও শিক্ষককারিগরি শিক্ষাজাতীয় প্রেসক্লাবজাতীয় বাজেট ২০২৬নবম পে-স্কেলপ্রাথমিক শিক্ষাবাংলাদেশ শিক্ষা ব্যবস্থাবিএমজিটিএমাদ্রাসা শিক্ষাশিক্ষক সংগঠনশিক্ষা খাতশিক্ষা জাতীয়করণশিক্ষা বাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোট কাটিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু

পরবর্তী

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

পরবর্তী

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

ইংলিশ মিডিয়াম কারিকুলামে 'আর্থিক সাক্ষরতা' কতটা জরুরি

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT