আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে ব্রাজিল। এই লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর জন্য বাড়তি বরাদ্দও দিয়েছে দেশটির।
বাড়তি এ বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে রিও ডি জেনিরোর ফেডারেল সরকার।
ক্রীড়ামন্ত্রী লিওনার্দো পাইচ্চিয়ানি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর জন্য প্রয়োজনীয় আরো ২৪ মিলিয়ন ডলার দেওয়া হবে।
যদি কয়েকদিন আগে রিও কর্তৃপক্ষ বাজেটে পুলিশসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে কাটছাঁট করেছিল।
আর আগামী ২৪ জুলাই থেকেই ভেন্যুগুলোর আশেপাশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
রিও অলিম্পিকের নিরাপত্তা নিশ্চিত করতে ৮০ হাজারের বেশি পুলিশ ও সেনা সদস্য কাজ করবে।








