স্পোর্টস

অলিম্পিকস প্রস্তুতিতে নিরাপত্তা অগ্রাধিকার

অলিম্পিকস প্রস্তুতিতে নিরাপত্তা অগ্রাধিকার

ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া সামার অলিম্পিকসের
প্রস্তুতির পাশপাশি নিরাপত্তা তদারকি নিয়েও কঠিন সময় পার করছেন আয়োজকরা।

সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত একের পর এক সন্ত্রাসী হামলার কারণে
এক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

রিও ডি জেনিরোর সাগর সৈকত ও বিমানবন্দরে সামরিক বাহিনীর নিরাপত্তা মহড়া চলছে। বিশ্বখ্যাত গুয়ানবারা এবং কোপা কাবানা সৈকতে হয়ে গেছে বড় মাপের সামরিক মহড়া। শহরটির বিমানবন্দরে গেমস শুরুর আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে।

২০১৪’র ফুটবল বিশ্বকাপের মতো এবারের অলিম্পিক গেমস আয়োজনের বিরোধিতা করে আসছে ব্রাজিলের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ।

প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের জন্যও চলছে ব্রাজিল দলের প্রস্তুতি। ২০১২ সালের লন্ডন গেমসের রানার্স-আপ ব্রাজিল ফুটবল দল অলিম্পিক স্বর্ণ জয়ের প্রস্তুতি শুরু করেছে।

গেমস শুরুর একদিন আগে ৪ আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের অলিম্পিক মিশন শুরু হবে।

বিষয়:অলিম্পিক অলিম্পিকস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…