চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অর্পিতা’ প্রথম সন্তানের মতো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আসছে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বহু তারকার মতো আওয়ামী লীগ ও নৌকার প্রচারণায় দেশের বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা! এরইমধ্যে শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে তার প্রথম ছবি ‘অর্পিতা’। নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে কেমন তার অনুভূতি?

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছন্দার প্রথম ছবি ‘অর্পিতা’র পরিচালক শাহরিয়ার নাজিম জয়। ছবিটির প্রযোজনা আছে ইমপ্রেস টেলিফিল্ম, পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। শত ব্যস্ততার মধ্যেও নিজের ছবি নিয়ে উচ্ছ্বসিত ছন্দা।

‘অর্পিতা’ দেখার পর ছন্দা জানিয়েছেন, ‘অর্পিতা’ দেখলাম। প্রথম সন্তান যেমন মায়ের কাছে প্রিয় ‘অর্পিতা’ও তেমনি আমার কাছে প্রিয়। কঠিন বাস্তবতা নিয়ে নির্মিত ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানান এই অভিনেত্রী।

Banglabid

অর্পিতা মুক্তি পেয়েছে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও টাঙ্গাইলের কেয়া সিনেমা হলে। এর আগে গত ১৭ ডিসেম্বর মুক্তি পায় ছবির ট্রেলার। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমায় পা ফেলেন নি কখনো। তবে ‘অর্পিতা’র গল্প অসাধারণ মনে হওয়ায় অভিনয় করেছেন ছন্দা। তাও একেবারে কেন্দ্রীয় চরিত্রে!

আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় নিজের প্রথম ছবির প্রচারণার খুব একটা সময় পাননি ছন্দা। তবে ব্যস্ততার মধ্যেও দর্শক ভক্তদের ‘অর্পিতা’ দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সিনেমার গল্প এগিয়ে যায় মূলত অর্পিতা ও পূজা নামের দুটি চরিত্রকে কেন্দ্র করে। ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। ছবিতে ‘অর্পিতা’র ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা এবং পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।

Reneta

ছবিটিতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি ‘অর্পিতা’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও শাহরিয়ার নাজিম জয়ের।

২০১৫ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রার্থনা’ নামের একটি ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর এবার একই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে নিজের দ্বিতীয় ছবি ‘অর্পিতা’ নিয়ে প্রেক্ষাগৃহে তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্পিতাতৌকির আহমেদমামুনুর রশীদলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঞ্জীব চৌধুরী স্মরণে সংগীত সন্ধ্যা

পরবর্তী

বিজয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফীর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী

পরবর্তী

বিজয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফীর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী

সিইসি-ইভিএম-সেনা মোতায়েন

সেনা মোতায়েনে ভোটারদের আস্থা ফিরবে: সিইসি

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT