অর্থমন্ত্রীর কাছে রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর কাছে
পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। সোমবার এই প্রতিবেদন জমা দেন তারা।
রিজার্ভ চুরি যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউরকে সরে যেতে হয়। এছাড়াও সাময়িক বরখাস্ত বা ওএসডি হতে হয় কয়েকজনকে। নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক অর্থ সচিব ফজলে কবির।
বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ঘটনা তদন্তে ড. ফরাসউদ্দিনকে আহবায়ক করে ১৫
মার্চ ৩ সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রায় ১ মাস পর ২০ এপ্রিল
অর্থমন্ত্রীর কাছে অর্ন্তবর্তীকালীন রিপোর্ট জমা দেয় কমিটি।
গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ
ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর বড় অংশই চলে গেছে ফিলিপিন্সের
বিভিন্ন ক্যাসিনোতে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






