অর্থনীতি

অর্থবহ বাজার সুবিধা দাবি স্বল্পোন্নত দেশগুলোর

অর্থবহ বাজার সুবিধা দাবি স্বল্পোন্নত দেশগুলোর

বিশ্ব বাণিজ্য সমতার আনার লক্ষে দরকষাকষির মধ্যে শেষ হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিন। এদিনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যে আঞ্চলিক বাণিজ্য সংগঠনের নামে যেনো স্বল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আবারো দাবি করেছেন ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা নিশ্চিত করার।

বিশ্ব বাণিজ্য সংস্থার নাইরোবি বৈঠকের দ্বিতীয় দিনে সদস্য দেশগুলোর মন্ত্রী অর্থাৎ প্রতিনিধিদলের নেতারা তাদের অবস্থান তুলে ধরেন।

স্বল্পোন্নত দেশগুলোর নেতা হিসেবে দেয়া ভাষণে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন তাঁরা চান অর্থবহ বাজার সুবিধা।

তোফায়েল আহমেদ বলেন, বিশ্বে রিজিওনাল কো-অপারেশন, সাব-রিজিওনাল কো-অপারেশনের নামে ব্যবসা বাণিজ্যের উপর যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে তার ফলে আমাদের স্বল্পোন্নত দেশগুলো যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে আমি সকলকে যত্নবান হতে বলছি। স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে আমি আমার বক্তব্য উপস্থাপন করেছি।

প্রতিনিধি দলে অংশ নেয়া নেয়া ব্যবসায়ীরাও কথা বলছেন আঞ্চলিক বাণিজ্যের জন্য যেন সমতা নষ্ট না হয়।

বিজিএমইএ’এর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কোন কোন বড় বড় রাষ্ট্র আমাদেরকে যে ডিউটি ফ্রি এক্সেস দেয়ার কথা ছিলো সেটা কার্যকর করছে না। উপরন্তু উন্নত দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় এগ্রিমেন্টের মাধ্যমে তাদের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, গ্লোবাল ট্রেড যাতে বিমুক্ত করতে পারি তার উপরে জোড় দেয়া হচ্ছে।

বিকেলে স্বল্পোন্নত দেশগুলোর কোঅর্ডিনেটিং গ্রুপ এর বৈঠকে রুলস অব অরিজিন নিয়ে করণীয় নির্ধারন বিষয়ে আলোচনা করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

বিষয়:বিশ্ব বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…