চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১০, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদের আগে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্র‌তি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। এতে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি স্বর্ণের দাম বেড়ে ৭১ হাজার ৪৪২ টাকা হয়েছে। যা আগে ছিল ৬৯ হাজার ১০৯ টাকা।

সোমবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন এই দর আজ দুপুর ১টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত ৯ মার্চ স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। যা ১০ মার্চ থেকে কার্যকর হয়। তখন বাজুস জা‌নি‌য়ে‌ছিল, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যে অস্থির আন্তর্জাতিক স্বর্ণের বাজারে দাম কিছুটা নিম্নমুখী। এজন্য দেশীয় জুয়েলারি বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে দাম কমা‌নো হ‌য়ে‌ছে।

১০ মার্চের দাম অনুযায়ী আজ দুপুর ১টা পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারট মা‌নের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ৬৯ হাজার ১০৯ টাকা। ২১ ক্যারটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারটের স্বর্ণ ৫৭ হাজার ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৬ হাজার ৮৮৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার (উপকরণ কর রেয়াত) কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

নতুন দাম অনুযায়ী, ১০ মে দুপুর ১টা থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৪৯ হাজার ২২২ টাকা।

Reneta

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবাজুসবিশ্ব বাণিজ্যস্বর্ণস্বর্ণের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকাবহুল লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান!

পরবর্তী

করোনায় ৬০ লাখ স্কুল শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে: জরিপ

পরবর্তী

করোনায় ৬০ লাখ স্কুল শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে: জরিপ

মুনিয়া খুন হলো, না আত্মহত্যা করলো?

সর্বশেষ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT