আন্তর্জাতিক

অর্থনৈতিক মন্দায় ভারতে পালিয়ে যাচ্ছে লঙ্কানরা

বাংলাদেশে মানুষের ভিড়, মাস্ক পরা, করোনার সতর্কতা অবলম্বন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজধানীতে করোনার মহামারীর মধ্যে মানুষের ভিড় ও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা তার সর্বকালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। ওষধপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘটতির কারণে নাগরিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দেশটির সরকারকে।

এনডিটিভি জানায়, এমন পরিস্থিতিতে অনেক লঙ্কান নাগরিকই সাগর পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিতে পালিয়ে আসছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার তামিলনাড়ুর রামেশ্বরের কাছে একটি দ্বীপ থেকে তিন শিশুসহ ছয় জনকে আটক করেছে। পুলিশ জানায়, খাদ্য সংকটে এবং বেকারত্বে তারা পালিয়ে যা্চ্ছিল দেশ থেকে।

বৈদেশিক মুদ্রার ঘাটতির জন্য ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না। অবকাঠামো প্রকল্পের জন্য চীন থেকে ঋণ নেওয়ায় দেশটিতে বৈদেশিক ঋণের পরিমাণ ও বেড়ে গিয়েছে।

পর্যটন খাতই দেশটির বৈদেশিক মুদ্রার প্রধান উৎস কিন্তু করোনা মহামারীর পর থেকে দেশটিতে পর্যটন খাতে বির্পযয় দেখা দিয়েছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য উচ্চ মাত্রায় বিদেশী ঋণের নির্ভরতার ফলে দেশটিকে এ ধরনের সংকটের মুখে পড়তে হচ্ছে।

আল জাজিরা জানায়, দেশটিতে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আকস্মিক দাম বেড়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বালানি পাচ্ছে না। লাইনে দাঁড়ানো হাজার হাজার গাড়ি চালকদের মধ্যে বিক্ষোভ দেখা দেওয়া পেট্রোল স্টেশনগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশটির পুলিশ জানায়, মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে তিন জন বয়স্ক লোক প্রাণ হারায়। দেশটির মুদ্রার ক্রমবর্ধমান অবমূল্যায়নের ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করা দেশটির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।

এছাড়া শ্রীলঙ্কায় চরম অর্থ সংকট এবং কাগজপত্রের ঘাটতির জন্য শিক্ষাথীদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

বিষয়:করোনা মহামারি ভারত শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…