চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরিত্রির আত্মহত্যার কারণ নির্ণয় করে প্রতিবেদনের নির্দেশ  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
আদালত
A A

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার কারণ নির্ণয় করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে অতিরিক্ত শিক্ষা সচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট।  

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, শিক্ষাবিদ, মনোবিদ ও আইনবিদকে নিয়ে এই কমিটিতে রাখতে বলা হয়েছে । আর এ ধরনের ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয় করে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের বিষয়ে এই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল হকের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

এর আগে মঙ্গলবার সকালে সুপ্রিম ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও আইনজীবী জেসমিন সুলতানা সম্মিলিতভাবে অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনা সংক্রান্ত পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন। এরপর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিলেন।

অরিত্রি অধিকারী-আত্মহত্যার ঘটনা হৃদয়বিদারক

স্কুল পরীক্ষায় নকলের অভিযোগে অপমানিত হয়ে সোমবার আত্মহত্যা করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী (১৫)। রাজধানীর শান্তিনগরে নিজের পরিবারের সাথে থাকা অরিত্রির গ্রামের বাড়ি বরগুনা সদরে। অরিত্রির ছোট বোন একই স্কুলের শিক্ষার্থী।

আত্মহত্যার ঘটনার বিষয়ে অরিত্রির বাবা দিলীপ অধিকারী গণমাধ্যমকে বলেন, রোববার তার মেয়ের পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রির কাছে মোবাইল ফোন পায়। ওই মোবাইল দিয়ে নকল করছে এমন অভিযোগে সোমবার তার বাবা-মাকে নিয়ে অরিত্রিকে স্কুলে যেতে বলা হয়। সে অনুযায়ী সোমবার দিলীপ অধিকারী তার স্ত্রী ও অরিত্রিকে নিয়ে স্কুলে যান।

Reneta

প্রথমে তারা ভাইস প্রিন্সিপালের কক্ষে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের ‘অপমান’ করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন এবং পরের দিন মেয়ের টিসি (স্কুলের ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। এরপর দিলীপ অধিকারী প্রিন্সিপালের কক্ষে যান। প্রিন্সিপালও ভাইস প্রিন্সিপালের মতো আচরণ করেন বলে জানান দিলীপ অধিকারী।

এ সময় অরিত্রি দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে যায়। এরপর অরিত্রির বাবা-মা বাসায় গিয়ে দেখেন অরিত্রি তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক অরিত্রিকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যালিড নিউজহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT