জনপদ

অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম জানান: খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা অরক্ষিত লেভেলক্রসিং পার হতে গেলে ট্রেনটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। একইসঙ্গে আহত হন আরও ৬ জন।

বিষয়:ট্রেনের ধাক্কা রেলক্রসিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…