ক্রিকেট

অভিষেকের অপেক্ষায় শচীনপুত্র অর্জুন

অর্জুন শচীনপুত্র ক্রিকেট খেলছেন, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্জুন শচীনপুত্র ক্রিকেট খেলার সময়, বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলে আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই মুম্বাইয়ের হয়ে আইপিএলে শচীন টেন্ডুলকারের ছেলে অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকারের আইপিএলে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টুইটার হ্যান্ডেলে অর্জুনকে ট্যাগ করে তাকে খেলানোর ইঙ্গিত দিয়ে লিখেছে ‘আমাদের ভাবনাতে রয়েছে।’

এ পোস্টের কমেন্টে পরেই শচীনকন্যা সারা টেন্ডুলকার লাভ রিয়েক্ট দেন। আর তাতেই আজ অর্জুনের একাদশে থাকার ইঙ্গিত মিলেছে। বাসিল থামপির কিংবা জয়দেব উনাদকাটের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন অর্জুন।

গত বছর ২০ লাখ রুপিতে অর্জুনকে দলে টেনেছিল মুম্বাই। এবারের আইপিএলের মেগা নিলামে গুজরাট টাইটান্স তাকে কিনতে চেয়েছিল। শেষ পর্যন্ত ৩০ লাখ রুপিতে মুম্বাইয়ে থেকে যান শচীনপুত্র।

অর্জুন মুম্বাই রাজ্য দলের হয়ে দুইটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি মুম্বাইয়ের রঞ্জি ট্রফি দলের সদস্যও ছিলেন। তবে এখনো বাম হাতি এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়নি।

বিষয়:অর্জুন আইপিএল-২০২২ মুম্বাই ইন্ডিয়ান্স শচীন সারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…