চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিভূত শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A
শাকিব খান/ ছবি: ইমন

শাকিব খান/ ছবি: ইমন

শাকিব খানের ছবি ‘বীর’ মুক্তির পর থেকে চলছে দেদারসে। মধুমিতা, বলাকা, শ্যামলীসহ দেশের অন্যান্য প্রেক্ষাগৃহের মতো রাজধানীর অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সেও ছবিটি আগ্রহ নিয়ে দেখছেন বিভিন্ন বয়সী দর্শক। ঈদে ছবি মুক্তি পেলে দর্শক যেমন আগ্রহ দেখে, ‘বীর’-ও তেমনিভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শাকিব খান।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ নায়ক বলেন, আমি অভিভূত হয়েছি। আমার ঈদ মৌসুমের ছবি নিয়ে দর্শকের মধ্যে যেমন এক্সাইটমেন্ট কাজ করে, ঈদ ছাড়াই ‘বীর’ নিয়ে তেমনটাই দেখছি। আমি তো ভাবতেই পারিনি, এই সময়ে এভাবে মানুষ ছবিটা গ্রহণ করবে। এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শুধু দর্শক নয়, প্রেক্ষাগৃহের মালিকরাও ‘বীর’ দিয়ে ব্যবসা চাঙ্গা করছেন বলে জানান শাকিব খান। তিনি বলেন, বিভিন্ন সিনেমা হল থেকে খবর পাচ্ছি ‘বীর’ খুব ভালো যাচ্ছে; যেমনটা ঈদ মৌসুমে দেখা যায়। সাভার সেনানিবাস হল থেকে টিকেটের জন্য মারামারি লেগেছিল! শুনে তো আমি অবাক! ইন্ডিয়াতে ঈদ ছাড়া বড় বড় ছবি মুক্তি পায়।

Banglabid

ওইসব ছবি দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করে। ঠিক ‘বীর’-ও দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করেছে বলে জানিয়েছেন ‘ভাইজান’।

শাকিব খান বলেন, সার্বিকভাবে সিনেমার অবস্থা এমনিতেই খারাপ। এমন প্রতিকূল সময়ে যদি শুধু দুই ঈদের জন্য দুটি ছবিতে কাজ করি তাহলে যে প্রেক্ষাগৃহগুলো চালু রয়েছে তাও তো নতুন ছবি সংকটে বন্ধ হয়ে যাবে। ‘বীর’ মুক্তি দিয়ে বুঝলাম আমার ঈদ ছাড়াও ছবি করা দরকার। ভালো ছবি হলে দর্শক যেকোনো সময় প্রেক্ষাগৃহমুখী হয়, ‘বীর’ তা আবার প্রমাণ করল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর সব সিনেমা হলসহ দেশের ৮০ সিনেমা হলে মহা সমারোহে প্রদর্শিত হচ্ছে ‘বীর’। যেটির পরিচালক কাজী হায়াৎ। কিংবদন্তি এ নির্মাতার ৫০ তম ছবি ‘বীর’-এর প্রযোজক শাকিব খান; নির্মিত হয়েছে তার এসকে ফিল্মসের ব্যানারে। সামাজিক, রাজনৈতিক এবং দেশপ্রেমের এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, কাজী হায়াৎ, নাদিম, সোহেল খান, শিবা শানু প্রমুখ।

Reneta

এদিকে, ‘বীর’-এর পরে আবার নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান। জানালেন, যে ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদে। বললেন, আমি জানি, আমার ঈদের ছবি সম্পর্কে জানার জন্য দর্শক অধীর অপেক্ষায় আছে। আপাতত এটুকুই জানাই, আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই ঈদের ছবি ঘোষণা দেব। আশা করি, কেউ নিরাশ হবে না।

তার আগে যারা এখনও ‘বীর’ দেখেনি, তাদের প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করতে বললেন ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসকাজী হায়াৎবীর সিনেমাবুবলীলিড বিনোদনশাকিব খানস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT