বিনোদন

অভিনয় জীবনের ইতি টানছেন মেগান মার্কেল

চ্যানেল আই অনলাইন- মেগান মার্কেল

চ্যানেল আই অনলাইন- মেগান মার্কেল

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো, আর অভিনয় করবেন না। এবার যেনো এমনটাই সত্যি হতে চললো। মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল তার অভিনয় জীবন থেকে কর্মবিরতি নিতে যাচ্ছেন।

টিভি সিরিজ ‘স্যুইটস’-ই হতে যাচ্ছে তার অভিনয় ক্যারিয়ারে সর্বশেষ কাজ।

কেনো অভিনয়ে থাকছেন না? এমন প্রশ্নের উত্তর এখন সবারই জানা। কারণ,  ব্রিটেনের ছোট প্রিন্স হ্যারির সাথে মেগানের বিয়ের সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। ১৬ মাসের সম্পর্কের পর গত বছরের নভেম্বরের শুরুতে হয়েছে তাদের বাগদান। আর কাঙ্ক্ষিত বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯মে।

মেগানের অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্তে অনেক নেতিবাচক মন্তব্যও আসছে মিডিয়ায়। কিন্তু তাতে হ্যারি বা মেগান কেউই বিচলিত নন। তারা বিভোর বন্ধুত্বে, প্রেমে, আর ভবিষ্যতের স্বপ্নে।

৩৩ বছর বয়সি হ্যারি রাজবধু করতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে। লন্ডনে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়ে মেগানের সঙ্গে সম্পর্ক তৈরি হয় হ্যারির।

হ্যারির ভাষ্যে: প্রথম দেখাতেই তিনি বুঝে গিয়েছিলেন, মেগানকে তার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। প্রথম দর্শনের এই প্রেম কিন্তু খুব বেশিদিনের নয়। গত বছর জুলাইয়ে তাদের প্রথম দেখা হয়।

আর এই বিয়েকে কেন্দ্র করেই জীবনের এক নতুন অধ্যায় শুরুর মাধ্যমেই মেগান তার অভিনয় জীবন থেকে অব্যাহতির কথা প্রকাশ করেন।

বিষয়:প্রিন্স হ্যারি মেগান মর্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…