চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ইমরান খান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডে পা রেখেই ছক্কা হাঁকিয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘জানে তু.. ইয়া জানে না’। পরিচালকের আসনে ছিলেন আব্বাস টায়রেওয়ালা, প্রযোজনায় ছিলেন আমির খান। আর এই ছবির সঙ্গে বলিউড পেয়েছিল এক নতুন ট্যালেন্ট, ইমরান খান।

সম্পর্কে আমির খানের ভাগ্নে। সে কারণেই হয়তো সকলেই ভেবেছিল বলিউডে লম্বা রেসের ঘোড়া হবেন ইমরান। কিন্তু কোথায় কী! কয়েক বছর যেতে না যেতেই অভিনয় থেকে সরে দাঁড়ালেন!

ইমরান কেমন আছেন, কী করছেন? সেই নিয়ে হাজারও প্রশ্ন ভক্ত অনুরাগীদের। অভিনেতার মানসিক অবসাদে ভোগবার কথাও বছরখানেক আগে সংবাদমাধ্যমে উঠে এসেছিল। এবার ইমরানকে নিয়ে মুখ খুললেন তার ভাইঝি জায়েন মেরি খান। গত বছর জায়েনের বিয়েতে হাজির ছিলেন ইমরান, পালন করেছিলেন গুরু দায়িত্বও।

রবিবার ইনস্টাগ্রাম লাইভে এক অনুরাগী বলিউড পরিচালক মনসুর খান কন্যাকে প্রশ্ন করেন, ‘ইমরান খান আজকাল কেমন আছেন, কী করছেন?’ জবাবে জায়েন জানান, ‘এখন বাবা হিসেবে সব দায়িত্ব পালন করছে। নিজের মতো করে দিন কাটাচ্ছে, ও খুব খুশি আছে। যখন কেউ নিজের জন্য একটু স্পেস চায় আমার মনে হয় তাদের সেই জায়গাটা দেওয়া উচিত’।

২০১১ সালে আমিরের প্রযোজনায় ‘ডেলহি বেলি’-তেও নজরকাড়া অভিনয় করেছিলেন ইমরান। কিন্তু এরপর একের পর এক ফ্লপ ছবিতে জর্জরিত হয়ে পড়েন তারকা। ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘মটরু কী বিজলী মণ্ডোলা’তে অভিনয় করলেও লাভ হয়নি। শেষবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘কাট্টি বাট্টি’তে দেখা গিয়েছে তাকে।

বছর খানেক আগে ইমরানে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অক্ষয় ওবেরয় জানিয়েছিলেন অভিনয় থেকে সন্ন্যাস নিয়েছেন ইমরান। এক সাক্ষাৎকারে ইমরানের বেস্ট ফ্রেন্ড অভিনেতা অক্ষয় ওবেরয় জানান, ‘প্রত্যেক অভিনেতার ক্যারিয়ারেই ফ্লপ ছবি আসে। আমার বহু রয়েছে। তোমায় চেষ্টা চালিয়ে যেতে হয়, যুদ্ধ চালিয়ে যেতে হয়। তবে ইমরান যুদ্ধটা ছেড়ে দিয়েছে। যদি যুদ্ধটা তুমি ছেড়ে দাও তাহলে তুমি আর খেলায় টিকে থাকতে পারবে না।’

সময় পেলেই এখন মেয়েকে নিয়ে বেড়িয়ে পড়েন ইমরান
Reneta

ইমরানের এই অকাল সন্ন্যাসের পিছনে তার ব্যক্তিগত জীবনের টালমাটাল অবস্থাই দায়ী বলে ধারণা অনেকের। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের পর ২০১৯ সাল থেকে স্ত্রী অবন্তিকার সঙ্গে আলাদা থাকতে শুরু করেন ইমরান। ইমরান-অবন্তিকার একটি আট বছরের কন্যাও রয়েছে। অবন্তিকার সঙ্গে না থাকলেও মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই সময় কাটাতে বেড়িয়ে পড়েন এই প্রাক্তন বলি-অভিনেতা। -হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানইমরান খানদাম্পত্য জীবনবলিউডলিড বিনোদনসংসারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT