আদালত

অভিজিৎ রায় হত্যা মামলায় প্রতিবেদন জমার তারিখ ২৩ জুলাই

অভিজিৎ রায়

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

২৫ জুন প্রতিবেদন জমার তারিখ নির্ধারিত থাকলেও এদিন প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন দিন নির্ধারণ করেন সিএমএম কোর্ট।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে বই মেলা থেকে ফেরার পথে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অভিজিৎ রায় এবং তার স্ত্রীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার মারা যান অভিজিৎ।

অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনার পরদিন ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়:অভিজিৎ রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…