চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-ধর্ম অবমাননা-ব্লাসফেমি-আইনমন্ত্রী-পদত্যাগ

কট্টর ইসলামপন্থিদের তিন সপ্তাহের টানা বিক্ষোভ, সংঘর্ষ ও সেনাবাহিনী মোতায়েনের ঘটনার পর অবশেষে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ নিজেই পদত্যাগ করলেন।

পাকিস্তানের জিওটিভি জানিয়েছে, হামিদ স্থানীয় সময় রোববার বিকেলের দিকে প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বরাবর পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

নির্বাচনী শপথের একটি অংশে মুহাম্মদ (সা.) এর উল্লেখ বাদ পড়ার পর আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে কট্টর ইসলামপন্থীরা। যদিও এ ঘটনা একজন কর্মচারীর ভুলে হয়েছে জানিয়ে ক্ষমা প্রার্থনাও করেছিলেন হামিদ। কিন্তু তার সেই ক্ষমা প্রার্থনাকে যথেষ্ট নয় উল্লেখ করে তার পদত্যাগ দাবি করা হতে থাকে।

তিনি বলেন, ‘আমি সরাসরি ওই বিতর্কিত সংশোধনের সঙ্গে জড়িত ছিলাম না। তবে দেশে শান্তি ফিরিয়ে আনতে আমি আমার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগের সিদ্ধান্তের আগে রোববার জাহিদ হামিদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফকে ডেকে তার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে লাহোরে বৈঠক করেন। প্রথম থেকেই বৈঠকটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। বিশেষজ্ঞদের ধারণা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চলমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করছেন। এর কিছু সময় পরই পদত্যাগপত্র পাঠান আইনমন্ত্রী।পাকিস্তান-ধর্ম অবমাননা-ব্লাসফেমি-আইনমন্ত্রী-পদত্যাগ

আইনমন্ত্রী হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করে কট্টর ইসলামপন্থীরা। তার অপসারণের দাবিতে তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়।

Reneta

সেখান থেকে তাদের সরানোর অভিযান শুরু হলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়লে তারা ইটপাটকেল ছুঁড়ে জবাব দেয়। এতে সিন্ধু, পাঞ্জাব ও কাইবার পাখতুনখাওয়া মিলে আহত হয় অন্তত আড়াইশ’ জন। এছাড়া সংঘর্ষে কমপক্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

পরে করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় আইনমন্ত্রীর বাড়ির একাংশে হামলা চালায় বিক্ষোভকারীরা। যদিও সেসময় আইনমন্ত্রী বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।পাকিস্তান-ধর্ম অবমাননা-ব্লাসফেমি-আইনমন্ত্রী-পদত্যাগ

এরপরই শহর কর্তৃপক্ষের অনুরোধে ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়। ইসলামাবাদের রাস্তায় উগ্র ইসলামপন্থীরা আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামরিক-বেসামরিক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক সমঝোতার পক্ষে বলে তখন জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশজুড়ে মিডিয়া ব্ল্যাক আউট জারি করে পাকিস্তান সরকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপাকিস্তান-ধর্ম অবমাননাব্লাসফেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT